সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ৭ টি

👥 পদের সংখ্যা: ১০১২ জন

আবেদনের সময় বাকি: ০ দিন

📅 আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬

১০১২টি পদে সেবা এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন, সেবা (সনদ নং-০১১৫১-০০১৪১-০০২৮৭) প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমানে ১২৭টি শাখাসহ সমথ বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে।

সেবা এনজিও প্রতিষ্ঠানে নিচের পদে পরিশ্রমী ও চ্যালেগ্র গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ/মহিলা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রার্থীদের আগামী ৩১-০৫-২০২৬ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত জমা দেয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।

চাকরিএনজিও চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানসেবা এনজিও
ওয়েবসাইটhttp://seba-bd.org
শূণ্যপদ০৭টি
পদের সংখ্যা১০১২ জন
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা১৮-৪৫ বছর
আবেদনের শেষ তারিখ৩১ মে, ২০২৬
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো পড়ুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সেবা এনজিও নিয়োগ ২০২৬

১। যোনাল ম্যানেজার (পুরুষ)ঃ পদ সংখ্যা ০২টি। বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর। অভিজ্ঞতাঃ স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম যোনাল ম্যানেজার পদে মাইক্রোক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ৬৩,০০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৮০,০০০/- টাকা (লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভূক্ত)।

২। এরিয়া ম্যানেজার (পুরুষ)ঃ পদ সংখ্যা ১০টি। বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতাঃ স্নাতক ডিগ্রীধারীদের স্ব-পদে ৩ বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রোক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ৫২,০০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৬৫,০০০/- টাকা (লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভূক্ত)।

৩. ব্রাঞ্চ ম্যানেজার (পুরুষ)ঃ পদ সংখ্যা ১২৫টি। বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতাঃ স্নাতকদের ক্ষেত্রে স্ব- পদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রোক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৯,০০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৫১,৫০০/- টাকা (লাঞ্চ ভাতা অন্তর্ভূক্ত)।

৪. সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (পুরুষ)ঃ পদ সংখ্যা ১০০টি। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর। অভিজ্ঞতাঃ স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট-এ ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৪১,৫০০/- টাকা (লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত)।

৫. একাউন্ট্যান্ট (পুরুষ)ঃ পদ সংখ্যা ১২৫টি। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৭,০০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩৭,২৫০/- টাকা (লাঞ্চ ভাতা অন্তর্ভূক্ত)।

৬. কমিউনিটি ম্যানেজার (মাঠকর্মী)-A (পুরুষ/মহিলা)ঃ পদ সংখ্যা ৩০০টি। বয়সঃ ২২-৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর । স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৬,০০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩৫,৬০০/- টাকা (লাঞ্চ ভাতা অন্তর্ভূক্ত)।

৭.কমিউনিটি ম্যানেজার (মাঠকর্মী)-B (পুরুষ/মহিলা)ঃ পদ সংখ্যা ৩৫০টি। বয়সঃ ২০-৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক। এইচএসসি-দের ক্ষেত্রে MRA সনদপ্রাপ্ত টপ-৫০ প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিটে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালিন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,৫০০/- টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩৫,০০০/- টাকা (লাঞ্চ ভাতা অন্তর্ভূক্ত)।

আবেদনের ঠিকানাঃ সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে। ইমেইলেও আবেদন করা যাবে। Email: buildcareerseba@gmail.com, অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে।
ডাকযোগে- পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ) সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।

সেবা এনজিও নিয়োগ ২০২৬
সেবা এনজিও নিয়োগ

Leave a Comment