📁 পদ ক্যাটাগরি: ৩ টি
👥 পদের সংখ্যা: ৩ জন
⏰ আবেদনের সময় বাকি: ১৫ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৭ মে ২০২৬
৩টি পদে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ ২০২৬ প্রকাশ। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬ পর্যন্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নের বর্ণনানুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড |
| ওয়েবসাইট | https://bfcb.gov.bd |
| শূণ্যপদ | ৩টি |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/এইচএসসি |
| আবেদনের শেষ তারিখ | ০৭ মে, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ ২০২৬
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(১) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা।
(২) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ মে, ২০২৬ বিকাল ০৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দেবেন।
আবেদনের ঠিকানা: পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণ http://bfcb.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন।
