📁 পদ ক্যাটাগরি: ২ টি
👥 পদের সংখ্যা: ১২ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিম্নবর্ণিত স্থায়ী শূণ্য পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| চাকরি দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) |
| ওয়েবসাইট | http://bpc.gov.bd |
| পদের সংখ্যা | ১২ জন |
| বয়স | ১৮-৪০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ২২ জানুয়ারি, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর পক্ষে উচ্চ আদালত ও নিম্ন আদালতে মামলা পরিচালনা, আইনগত মতামত ও পরামর্শ প্রদান করার জন্য বিপিসি’র আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগ ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৫ অনুযায়ী ০২ (দুই) জন আইন উপদেষ্টা এবং ১০ (দশ) জন প্যানেল আইনজীবী নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তসাপেক্ষে আগ্রহী আইনজীবীগণের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর ওয়েবসাইট এ প্রকাশিত আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক বিপিসি’র আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগ ও ব্যবস্থাপনা নির্দেশিকা- ২০২৫ এর ৬ নম্বর ধারার যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীদেরকে সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিএসসি ভবন সল্টগোলা রোড, চট্টগ্রাম, বরাবরে আগামী ২২/০১/২০১৬খ্রিঃ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।

আরো দেখুন-
- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বরিশাল সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা একসাথে
- এইচএসসি পাশে চলমান চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Bangladesh petroleum corporation job circular 2026
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি/আধা-সরকারিয/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। বিশেষ ক্ষেত্রে প্রার্থীদের (এতিমখানা নিবাসী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আনসার ও ভিডিপি) মৌখিক পরীক্ষার সময় স্ব-পক্ষে সংশ্লিষ্ট মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ০১ কপি জমা প্রদান করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত দরখাস্ত সহ সকল কাগজপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্তসনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। উল্লেখ্য আবেদনপত্রের সাথে কোন সনদের কপি সংযুক্ত করার প্রয়োজন নেই।
কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল ও পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এবং এ ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সমতুল্য জিপিএ প্রাণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলের মাধ্যমে ও ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।
কোন প্রার্থী নিয়োগ লাভের পর তাঁর প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
I want do a good job