📁 পদ ক্যাটাগরি: ১ টি
👥 পদের সংখ্যা: ২ জন
⏰ আবেদনের সময় বাকি: ২৭ দিন
📅 আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬
২টি পদে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হয়েছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত পদে অস্থায়ীভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে নির্ধারিত ফরমে অনলাইনে (http://warpo.teletalk.com.bd) আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | পানি সম্পদ পরিকল্পনা সংস্থা |
| ওয়েবসাইট | https://warpo.gov.bd |
| পদের সংখ্যা | ২ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেণি+ |
| আবেদনের শেষ তারিখ | ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ ২০২৬
বয়সসীমাঃ পদের প্রার্থীর ক্ষেত্রে ১০/০৯/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের সময়সীমাঃ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/০৮/২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০/০৯/২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা। ক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনের ঠিকানাঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।


