📁 পদ ক্যাটাগরি: ১১ টি
👥 পদের সংখ্যা: ৩৩২ জন
⏰ আবেদনের সময় বাকি: ১২ দিন
📅 আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬
৩৩২টি পদে সোপিরেট এনজিও নিয়োগ ২০২৬ প্রকাশ। সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীন হিতৈষী, কৈশোর এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদপ্রাপ্ত। সংস্থা কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় ক্ষুদ্রঋণ কর্মসূচীর চলমান কার্যক্রমে ও কর্মএলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য সৎ ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | এনজিও চাকরি |
| জেলা | সকল জেলা |
| কোম্পানি | সোপিরেট এনজিও |
| ওয়েবসাইট | https://sopiretbangladesh.org.bd |
| পদের সংখ্যা | ৩৩২ জন |
| বয়সসীমা | ১৮-৩৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/এইচএসসি/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ৩০ এপ্রিল, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
সোপিরেট এনজিও নিয়োগ ২০২৬
পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ২ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র প্রধান নির্বাহী, সোপিরেট, শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০, বরাবরে সরাসরি/ডাক/কুরিয়ার যোগে আগামী ৩০-০৪-২০২৬ তারিখের মধ্যে পৌছাতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহবান করা হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে এরিয়া ম্যানেজার হিসেবে তিন বছর পর্যন্ত চাকুরি করতেছি আমি আপনাদের রিজনাল ম্যানেজার হিসেবে আবেদন করতে চাই পারব কিনা? আমার দশ বছর অভিজ্ঞতা আছে
জি পারবেন