📁 পদ ক্যাটাগরি: ৮ টি
👥 পদের সংখ্যা: ৬৮ জন
⏰ আবেদনের সময় বাকি: ১০ দিন
📅 আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৬
৬৮টি পদে তথ্য অধিদপ্তর নিয়োগ ২০২৬ প্রকাশ হয়েছে। তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড ১১ থেকে গ্রেড ২০ পর্যন্ত (পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণি) স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিচের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | তথ্য অধিদপ্তর |
| প্রতিষ্ঠানের ঠিকানা | https://pressinform.gov.bd |
| পদের সংখ্যা | ৬৮ জন |
| বয়স | ১৮-৩২ পর্যন্ত |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ২১ এপ্রিল, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
তথ্য অধিদপ্তর নিয়োগ ২০২৬
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১-০৪-২০২৬ সকাল ১০:০০ টা হতে। অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২১-০৪-২০২৬ বিকাল ০৫:০০ টা পৰ্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীগণ https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি। ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

