📁 পদ ক্যাটাগরি: ৭ টি
👥 পদের সংখ্যা: ২০ জন
⏰ আবেদনের সময় বাকি: ২১ দিন
📅 আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬
২০টি পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| নিয়োগ দাতা প্রতিষ্ঠান | জাতীয় পেনশন কর্তৃপক্ষ |
| ওয়েবসাইট | https://npa.gov.bd |
| শূণ্য পদ | ২০টি |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ২৮ জুলাই, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬
আবেদনের সময়সীমাঃ Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১-০৭-২০২৬ সকাল ১০.০০ ঘটিকা। Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮-০৭-২০২৬ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদনের ঠিকানাঃ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে (https://www.npa.gov.bd) অথবা (https://npa.teletalk.com.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
