📁 পদ ক্যাটাগরি: ৭ টি
👥 পদের সংখ্যা: ১৭ জন
⏰ আবেদনের সময় বাকি: ৩৩ দিন
📅 আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬
১৭টি পদে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে ভূমিকম্প সহনশীল ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরিত এইচবিআরআই ব্যাপক গবেষণা করে আসছে। এ উদ্দেশ্যকে সফল করা এবং প্রতিষ্ঠানের চলমান গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এইচবিআরআই কিছু গবেষণামনা উদ্যমী, অভিজ্ঞ জনবল নিয়োগ দিতে যাচ্ছে। যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য এইচবিআরআই একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠান। এখানে উল্লেখ্য যে, এইচবিআরআইতে গবেষণার জন্য রয়েছে সুন্দর পরিবেশ এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট |
| ওয়েবসাইট | hbri.gov.bd |
| পদের সংখ্যা | ১৭ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক/ডিপ্লোমা |
| আবেদনের শেষ তারিখ | ১৫ নভেম্বর, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ ২০২৬
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং এর প্রেক্ষিতে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, দারুস-সালাম, মিরপুর, ঢাকায় নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের ঠিকানাঃ https://hbri.teletalk.com.bd

আরো দেখতে পারেন-
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব
- হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব
- উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
HBRI Job Circular 2026
কেবল মাত্র অনলাইনে career.hbri.gov.bd আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি অনলাইনে নগদ সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে । আবেদন ফি ৬ষ্ঠ গ্রেডে ৫০০/- টাকা, ১০ম ও ১১তম গ্রেড- ৩০০/- টাকা মূল্যমানের।
অনলাইনে আবেদনকালে প্রয়োজনীয় কাগজপত্রাদি, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে । এমসিকিউ-তে ন্যূনতম পাশ নম্বর থাকবে ।
ক্রমিক নং-১ এ বর্ণিত প্রার্থীর বয়স ০১-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং ক্রমিক নং-২ ও ৩ এ বর্ণিত প্রার্থীর বয়স ০১-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও অন্যান্য কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশিষ্ট প্রাথীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থিতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এ বিজ্ঞপ্তি আশিংক বা সম্পূর্ণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে চাকুরিতে নিয়োগ লাভের ব্যাপারে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা প্রমাণ করবে।