নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

📁 পদ ক্যাটাগরি: ৭ টি

👥 পদের সংখ্যা: ২০ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৬

নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬ প্রকাশ হয়েছে। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা এর রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online-এ (https://vataii.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির ধরণসরকারি চাকরি
চাকরি দাতা প্রতিষ্ঠাননিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
অফিসিয়াল সাইটhttps://vatintelligence.gov.bd
জেলাসকল জেলা
পদের সংখ্যা২০ জন
বয়স-সীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ০৮ এপ্রিল, ২০২৬
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইন

নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬

আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/০৩/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮/০৪/২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা;

উক্ত সময়সীমার মধ্যে উক্ত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://vataii.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026
নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

Vatintelligence job circular 2026

লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত Application Form এর কালার প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:

(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি;

খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);

(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়তি কপি;

(ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/বীর শহীদ/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিল/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি।

Leave a Comment