পুলিশের সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: ১৮০ জন

আবেদনের সময় বাকি: ২০ দিন

📅 আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬

১৮০টি পদে পুলিশের সার্জেন্ট নিয়োগ ২০২৬ প্রকাশ হয়েছে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো। আপনি যদি আগ্রহী হন, তাহলে পুরোটা দেখুন।

চাকরির ধরনডিফেন্স চাকরি
জেলা৬৪টি জেলা
শূণ্যপদপুলিশের সার্জেন্ট
নিয়োগ দিবেবাংলাদেশ পুলিশ
পদের সংখ্যা১৮০ জন
বয়স১৯-২৭ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক ডিগ্রি
আবেদনের শেষ তারিখ০২ এপ্রিল, ২০২৬
আবেদনের মাধ্যমএসএমএস+অনলাইন

আরো দেখুন: পুুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশের সার্জেন্ট নিয়োগ ২০২৬

১.১ প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর;
১.২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত;
১.২.১ মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে;
১.২.২ কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে;
১.৩ জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে;
১.৪ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

আবেদনের সময়সীমাঃ অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ ১০:০০ ঘটিকা হতে ০২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে।

আবেদনের ঠিকানাঃ http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে।

police sergeant job circular 2026
পুলিশের সার্জেন্ট নিয়োগ ২০২৬
police sergeant job circular
police sergeant job circular 2026
police sergeant job circular

Leave a Comment