📁 পদ ক্যাটাগরি: ৬ টি
👥 পদের সংখ্যা: ১০ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৬
১০টি পদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ সচিবালয় এর অধীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাসমূহের প্রার্থীগণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| সংস্থা | পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় |
| ওয়েবসাইট | mochta.gov.bd |
| পদের সংখ্যা | ১০ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ১৩ জুলাই, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল-এর বিভিন্ন গ্রেডভুক্ত নিমোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্খে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
- আবেদন প্রক্রিয়া শুরুঃ ১৪-০৬-২০২৬
- আবেদনের শেষ তারিখঃ ১৩-০৭-২০২৬ ইং
- আবেদনের ঠিকানাঃ http://mochta.teletalk.com.bd
আরো দেখতে পারেন-
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 🔥হট জব
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা (১৭ জুলাই, ২০২৬)
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা একসাথে
আবেদনের শর্তসমূহ
নিয়োগবিধি অনুযায়ী সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বর্ণিত ছকের ০১, ০২ ও ০৩ নম্বর ত্রমিকের শূন্য পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিচের কাগজপত্র গুলো লিখিত/মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি।
- সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
- জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদন্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে।
- বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদর/প্রত্যয়ন/অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
- বিভাগীয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যুনতম যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিলে কিংবা নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, নাতি-নাতনী হলে তার স্বপক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) উপস্থাপন করতে হবে।
এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে সরকারি প্রচলিত আইন, সার্কুলার, বিধি-বিধান অনুসরণ করা হবে।