📁 পদ ক্যাটাগরি: ৭ টি
👥 পদের সংখ্যা: ২২ জন
⏰ আবেদনের সময় বাকি: ২৮ দিন
📅 আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬
২২টি পদে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি (আইএএমপিএলসি) এর নিম্নোক্ত স্থায়ী পদসমূহে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| চাকরি দাতা প্রতিষ্ঠান | আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি |
| ওয়েবসাইট | https://icbamcl.gov.bd |
| পদের সংখ্যা | ২২ জন |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| আবেদনের শেষ তারিখ | ২৭ অক্টোবর, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | অনলাইনে |
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি নিয়োগ ২০২৬
আবেদনপত্র দাখিলের সময়সীমাঃ ০১/১০/২০২৬ খ্রি. হতে ২৭/১০/২০২৬ খ্রি. তারিখ, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফিঃ আবেদনকারীকে ১-৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ ২০০.০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য), ৫-৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা (অফেরতযোগ্য) এবং ৭ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ ৫০.০০ (পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) ই-পেমেন্ট গেটওয়ে SSLCOMMERZ এর মাধ্যমে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) জমা প্রদান করতে হবে। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) এর জন্য সকল গ্রেডের আবেদন ফি ৫০.০০ (পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এর ওয়েবসাইটে (https://icb.org.bd/iamcl/career) Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
