কোস্ট ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: ৫০ জন

আবেদনের সময় বাকি: ৭ দিন

📅 আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬

সম্প্রতি ৫০টি পদে কোস্ট ফাউন্ডেশন এনজিও প্রতিষ্ঠান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UNECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিকোস্ট ফাউন্ডেশন
ওয়েবসাইটhttps://coastbd.net
পদের সংখ্যা৫০ জন
বয়সসীমা২৫-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/এইচএসসি
পরীক্ষার তারিখ১৮/২৫ এপ্রিল, ২০২৬

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ি সরাসরি সাক্ষাতকার প্রদানে আহ্বান করছে।

পদের নামঃ ঋণ ও উন্নয়ন কর্মকর্তা- ৫০ টি পদ
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান (জিপিএ ২.৫ এর নীচে) গ্রহণযোগ্য নয় ।
বেতন ও ভাতা: শিক্ষানবিশকালের প্রথম তিন মাস ২০,০০০/- টাকা। ৪র্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। স্নাতকের ক্ষেত্রে ২৮,৯৫০/- টাকা এবং স্নাতকোত্তর হলে ৩১,৮৪৫/- টাকা। যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে।

দায়িত্ব: মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা।
পরীক্ষার তারিখ, সময়: তারিখ ও সময় ১৮/২৫-০৪-২০২৬ সকাল ১০টা।

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

অন্যান্য শর্তাবলী

১. নিয়োগ প্রপ্তির পর ৩ দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যে কোন শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। যোগদানের ৩ মাস পর থেকে ৬ মাস পর্যন্ত বেতন থেকে প্রতিমাসে ৫০০০/- টাকা করে মোট ৩০০০০/- টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে।

তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে, অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোন আপত্তি থাকবে না।

২. চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে

৩. পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে।

৪. নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে (পুরুষ ও মহিলা উভয়ের জন্য বাধ্যতামূলক)।

৫. মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করার জন্য ১৫০০ টাকা জ্বালানী ও মেইনটেনেন্স বাবদ ভাতা প্রদান করা হবে। ৬. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গীন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে।

পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে।

৭. ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থিতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে।

নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

৮. কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গীকারনামা গ্রহণ করবে।

10 thoughts on “কোস্ট ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

  1. আমি এইচএসসি পাশ, আমার চার বছরের পপি এনজিও কাজ করার অভিজ্ঞতা আছে আমি কে এটাতে আবেদন করতে পারবো

    Reply
  2. আমি কি ডিগ্রী পাশ করছি আবেদন করতে পারবো

    Reply

Leave a Comment