অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

📁 পদ ক্যাটাগরি: ১২ টি

👥 পদের সংখ্যা: ১৮ জন

আবেদনের সময় বাকি: ২৮ দিন

📅 আবেদনের শেষ সময়: ০৭ জুন ২০২৬

১৮টি পদে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন দ্বারা প্রতিষ্ঠিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়।

চাকরির ধরনবিশ্ববিদ্যালয় চাকরি
আবেদন যোগ্য জেলাসকল জেলা
প্রতিষ্ঠানঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttps://aaub.edu.bd
পদের সংখ্যা১৮ জন
বয়সসীমা১৮-৫০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ০৭ জুন, ২০২৬
আবেদনের মাধ্যমডাকযোগে/ই-মেইল

AAUB job circular 2026

আবেদন ফিঃ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ৯ম গ্রেড বা তদুর্ধ্ব ২০০.০০ (দুইশত) টাকা, ১১তম গ্রেড ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা, ১৩তম-১৬তম গ্রেড-১০০.০০ (একশত) টাকা ও ১৯তম ২০তম গ্রেড ৫০.০০ (পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ০৭ জুন ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় (সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে/সরাসরি রেজিস্ট্রার অফিসে অথবা estb@aaub.edu.bd ই-মেইল ঠিকানায় পৌঁছাতে হবে।

aaub job circular 2026
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment