২৩টি পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online-এ (https://career.nbr.gov.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি |
| ওয়েবসাইট | https://cevta.gov.bd |
| পদের সংখ্যা | ২৩ জন |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ১০ মে, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ ২০২৬
আবেদন সময়সীমাঃ (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ- ১৯/০৪/২০২৬ খ্রি.।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ- ১০/০৫/২০২৬ খ্রি. এর মধ্যে উক্ত ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ টেবিলের ১নং ক্রমিকের পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা; টেবিলের ২,৩,৪ ও ৫ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা; টেবিলের ৬,৭,৮,৯,১০ ও ১১ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সব গ্রেডের অনগ্রসর নাগরিক এর আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিতে হবে।
আবেদনের ঠিকানাঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://career.nbr.gov.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে।
