📁 পদ ক্যাটাগরি: ৬ টি
👥 পদের সংখ্যা: ৪৮ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
৪৮টি পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড -এর আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নবর্ণিত শর্তে online (https://bmeb.teletalk.com.bd/ ওয়েবসাইট)-এ পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। online ব্যতীত সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| চাকরি দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
| ওয়েবসাইট | https://bmeb.gov.bd |
| পদের সংখ্যা | ৪৮ জন |
| বয়স | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম/দাখিল/আলিম |
| আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ ২০২৬
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৮-০২-২০২৬ খ্রি: সকাল ১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮-০২-২০২৬ রাত্র ১১:৫৯ টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী https://bmeb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

