২৩টি পদে বাংলাদেশ স্কাউটস আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এছাড়া সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করুন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পে সরকারি বিধি অনুযায়ী নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/প্রশংসাপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। ক্রটিপূর্ণ/ অসম্পূর্ণ/ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেইর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
কোন কারণ দর্শানো ব্যাতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। প্রকল্প শেষে নিয়োগপত্র আপনা আপনি চাকুরি হতে অব্যাহতি পত্র হিসেবে গণ্য হবে।