📁 পদ ক্যাটাগরি: ২ টি
👥 পদের সংখ্যা: অনির্দিষ্টি জন
⏰ আবেদনের সময় বাকি: ৩৪ দিন
📅 আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬
জনতা ব্যাংক নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে। জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকাসহ প্রতিটি বিভাগীয়/এরিয়া অফিস ও তাদের আওতাধীন শাখাসমূহের আইনগত মতামত/পরামর্শ প্রদান এবং মামলা পরিচালনার নিমিত্ত বিদ্যমান আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবীগণের মেয়াদ নবায়নের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এছাড়াও নতুনভাবে আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক নিম্নলিখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন এবং স্বাধীনভাবে আইন পেশায় নিয়োজিত আইনজীবীগণ নিম্নের শর্ত সাপেক্ষে দরখাস্ত দাখিল করতে পারবেন।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| নিয়োগ দাতা প্রতিষ্ঠান | জনতা ব্যাংক লিমিটেড |
| ওয়েবসাইট | https://www.jb.com.bd |
| শূণ্য পদ | ২টি |
| পদের সংখ্যা | অনির্দিষ্টি |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/উচ্চতর ডিগ্রি |
| আবেদনের শেষ তারিখ | ২৫ মার্চ, ২০২৬ ইং |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
Janata Bank job circular 2026
আইন উপদেষ্টা/প্যানেল আইনজীবী থাকাকালীন সময়ে মামলা সংক্রান্ত কোন বিষয়ে ব্যাংকের প্রতিপক্ষকে মতামত/পরামর্শ প্রদান কিংবা ব্যাংকের বিরুদ্ধে কোন আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না। আইন উপদেষ্টা/প্যানেল আইনজীবীগণের তালিকাভুক্তির মেয়াদ ০২ (দুই) বছরের জন্য অর্থাৎ ০১.০১.২০২৬ হতে ৩১.১২.২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত মেয়াদ হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে। উভয় পক্ষ ১ (এক) মাস পূর্বে নোটিশ প্রদান সাপেক্ষে তাদের তালিকাভুক্তি বাতিল করতে পারবেন।
আবেদনের নিয়মঃ ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে গ্রহণ/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত সম্বলিত আবেদনপত্রের সাথে ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বার কাউন্সিলের সনদপত্র এবং অভিজ্ঞতার বিষয়ে সংশ্লিষ্ট জেলা বার সমিতির প্রত্যয়নপত্রসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি আগামী ২৫.০৩.২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে হবে।
