📁 পদ ক্যাটাগরি: ২ টি
👥 পদের সংখ্যা: ৪৫০ জন
⏰ আবেদনের সময় বাকি: ৩১ দিন
📅 আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৬
৪৫০টি পদে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২৬ ব্যাচ (তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ! আপনিও এ সুযোগ গ্রহণ করুন) শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য।
| সংস্থা/প্রতিষ্ঠান | নৌবাহিনী নাবিক ও এমওডিসি |
| চাকরির ধরন | ডিফেন্স চাকরি |
| জেলাসমূহ | সকল জেলা |
| ওয়েবসাইট | https://www.navy.mil.bd |
| পদের সংখ্যা | ৪৫০টি |
| বয়সসীমা | ১৭-২০/২৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি |
| আবেদনের শেষ তারিখ | ২০ এপ্রিল, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | নৌবাহিনীর অনলাইন সাইট |
নৌবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার
যোগ্যতা ও পদ সংখ্যা
| শাখার নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | জেলা |
|---|---|---|---|
| ডেক (সীম্যান, কমিউনিকেশন, টপাস, ইত্যাদি) | ৬০০ | মাধ্যমিক/সমমান (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা), জিপিএ ৩.৫০ | সকল জেলা |
| টেকনিক্যাল | ১৫০ | এসএসসি (বিজ্ঞান), জিপিএ ৩.৫০ | সকল জেলা |
| মেডিকেল | ১৮ | বিজ্ঞান বিভাগ, জিপিএ ৩.৫০ | সকল জেলা |
| রাইটার | ২০ | এসএসসি/সমমান (যেকোনো বিভাগ), জিপিএ ৩.০০ | সকল জেলা |
| স্টোর | ২৫ | এসএসসি/সমমান (যেকোনো বিভাগ), জিপিএ ৩.০০ | সকল জেলা |
| কুক | ২০ | এসএসসি/সমমান, জিপিএ ৩.০০ | সকল জেলা |
| এমওডিসি (নৌ) | ৫৫ | এসএসসি/সমমান, জিপিএ ৩.০০ | সকল জেলা |
শারীরিক যোগ্যতাঃ
| শ্রেণী | উচ্চতা | বুকের মাপ | ওজন |
|---|---|---|---|
| পুরুষ | ৫ ফুট ৬ ইঞ্চি | ৩০”-৩২” | বয়স অনুযায়ী |
| মহিলা | ৫ ফুট ৩ ইঞ্চি | প্রযোজ্য নয় | বয়স অনুযায়ী |
আবেদন পদ্ধতি:
- ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd
- অনলাইনে আবেদন করতে হবে
- আবেদন ফি: মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান
Navy Job Circular 2026 Nabik modc
অফিসিয়াল বিজ্ঞপ্তি

আবেদনপত্র সংগ্রহ ও পূরণ
Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Sailor Section/Apply Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করত নাবিক ও এমওডিসি (নৌ) এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
এরপর Sign Up Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন: Visa, Master Card, American Express, Nexus) এবং মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, TAP, ok wallet) ইত্যাদির মাধ্যমে ৩০০/০০ (টাকা তিনশত) টাকার (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন।
পেমেন্ট Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে।
পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই আবেদনপত্রে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
চাকরির সুবিধাদি
(১) বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা।
(২) পারিবারিক রেশন সুবিধা।
(৩) অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা।
(৪) চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ।
(৫) চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবিভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা।
(৬) বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ।
(৭) বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
(৮) নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।
(৯) সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা