📁 পদ ক্যাটাগরি: ১ টি
👥 পদের সংখ্যা: ৩৬ জন
⏰ আবেদনের সময় বাকি: ৩২ দিন
📅 আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট ২০২৬
৩৬টি পদে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি (জিপিএফপিএলসি), পলাশ, নরসিংদী এর নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি |
| ওয়েবসাইট | https://gpfplc.gov.bd |
| পদের সংখ্যা | ৩৬টি |
| বয়স | ১৮-৪০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/সমমান |
| আবেদনের শেষ তারিখ | ১৩ আগস্ট, ২০২৬ |
| য়াবেদ আবেদনের মাধ্যম | ডাকযোগে |
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার নিয়োগ ২০২৬
প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, ১৩-০৮-২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) ক্রমানুযায়ী বিস্তারিত উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত করতে হবে। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানাঃ আবেদনপত্র সর্বশেষ ১৩/০৮/২০২৬ খ্রি. তারিখের মধ্যে ‘ব্যবস্থাপনা পরিচালক, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, পলাশ, নরসিংদী বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে জিপিএফপিএলসি -এর অনুকূলে ১০০/- (একশত) টাকা মূল্যমানের (অফেতরযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল করতে হবে।

