📁 পদ ক্যাটাগরি: ৯ টি
👥 পদের সংখ্যা: ৩১ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬
৩১টি পদে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে উল্লিখিত যোগ্যতা, শর্তাদি পূরণ সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে (http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| আবেদন যোগ্য জেলা | সকল জেলা |
| সংস্থা | পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) |
| ওয়েবসাইট | https://dpdt.gov.bd |
| পদের সংখ্যা | ১৮৮ জন |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
| আবেদনের শেষ তারিখ | ২৫ মার্চ, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
ডিপিডিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭/০২/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/০৩/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

